National
জন্ম-মৃত্যুনিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
জন্ম ও মৃত্যুনিবন্ধনের অনলাইন ব্যবস্থা বিডিআরআইএস সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য সাত দিন বন্ধ থাকবে। এই সময়ে জন্ম ও মৃত্যুনিবন্ধন-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।
লেখক বাসস177K বার পড়া

জন্ম ও মৃত্যুনিবন্ধনের অনলাইন ব্যবস্থা বিডিআরআইএস সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য সাত দিন বন্ধ থাকবে। এই সময়ে জন্ম ও মৃত্যুনিবন্ধন-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।
রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যুনিবন্ধনের এক বিজ্ঞপ্তিতে ১৯ অক্টোবর এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ অক্টোবর সকাল ৬টা থেকে ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত বিডিআরআইএস সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। এ কারণে নির্ধারিত সময়ে জন্ম ও মৃত্যুনিবন্ধন-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।


