National
‘মায়ের পায়ে পথ চলে’ রাজিয়ার, প্রতিবন্ধকতার বাধা ডিঙিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন
তিনতলা বাড়ির দোতলা থেকে সিঁড়ি বেয়ে মেয়েকে নিয়ে ওঠানামা করতে করতে ক্লান্ত মা নাজনীন বেগম। বয়স বেড়েছে, শরীরেও আগের মতো শক্তি নেই। অথচ শারীরিক প্রতিবন্ধী মেয়ে রাজিয়া সুলতানাকে নিয়ে প্রতিদিনই চলে তাঁর এই সংগ্রাম। যে মেয়েকে ক
লেখক আবুল কালাম মুহম্মদ আজাদ171K বার পড়া

তিনতলা বাড়ির দোতলা থেকে সিঁড়ি বেয়ে মেয়েকে নিয়ে ওঠানামা করতে করতে ক্লান্ত মা নাজনীন বেগম। বয়স বেড়েছে, শরীরেও আগের মতো শক্তি নেই। অথচ শারীরিক প্রতিবন্ধী মেয়ে রাজিয়া সুলতানাকে নিয়ে প্রতিদিনই চলে তাঁর এই সংগ্রাম। যে মেয়েকে কোলে করে স্কুলে নিয়ে গেছেন, সেই মেয়েকেই নিজের চেষ্টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যন্ত পড়িয়েছেন। এখন মেয়ের চাওয়া, চাকরি করে বাকি জীবন মাকে যদি একটু স্বস্তিতে রাখতে পারেন।
রাজশাহীর পাঠানপাড়া এলাকার বাসিন্দা রাজিয়ার জন্ম ১৯৯৯ সালের ২৫ নভেম্বর। হাফিজুর রহমান ও নাজনীন বেগম দম্পতির দুই সন্তানের একজন রাজিয়া। হাফিজুর রহমান একটি নির্মাণপ্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন। প্রায় সারা দিন তাঁকে সেখানে থাকতে হয়। ছোট ভাই পড়াশোনা শেষ করতে পারেননি। বর্তমানে ইন্টারনেট সেবা দেওয়া একটি প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কাজ করেন।


