National
হামের উপসর্গে আরও তিন জনের মৃত্যু, মোট মৃত্যু বেড়ে ১ হাজার ২০৪
হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ১০০ জন। আর ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৪ জনের। সব মিলিয়ে মৃতের সংখ্যা ১ হা
লেখক নিজস্ব প্রতিবেদক121K বার পড়া

হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ১০০ জন। আর ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৪ জনের। সব মিলিয়ে মৃতের সংখ্যা ১ হাজার ২০৪।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ে হামের উপসর্গে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটে।


