National
রণদাপ্রসাদ সাহা বাড়ির পূজামণ্ডপে মন্ত্রীসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরা
শারদীয় দুর্গাপূজার নবমীতে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদাপ্রসাদ সাহা বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান, সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরা। আজ মঙ্গলবার সন্ধ
লেখক প্রতিনিধি92K বার পড়া
শারদীয় দুর্গাপূজার নবমীতে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদাপ্রসাদ সাহা বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান, সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় মণ্ডপ পরিদর্শনে আসা কূটনীতিকদের মধ্যে ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স তৃষিতা মওলা, ভ্যাটিকান রাষ্ট্রদূত কেভিন এস র্যান্ডেল।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের বলেন, ‘পূজার আনন্দ সবার। পূজার সময় আলাদা একটা পরিবেশ থাকে। এই পরিবেশ যেন সব সময় থাকে, সেটা আমরা কামনা করি।’


