National
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে এসে ধরা পড়লেন পুলিশ সদস্য
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে এসে চার সহযোগীসহ আটক হয়েছেন পুলিশের এক কনস্টেবল। তাঁর নাম অনিক দাশ। তিনি বান্দরবান জেলা পুলিশ লাইনে কর্মরত। বর্তমানে ছুটিতে রয়েছেন। আজ মঙ্গলবার নগরের খুলশী এলাকা থেকে তাঁদের আটক করে খুলশী থান
লেখক নিজস্ব প্রতিবেদক167K বার পড়া

চোরাই মোটরসাইকেল বিক্রি করতে এসে চার সহযোগীসহ আটক হয়েছেন পুলিশের এক কনস্টেবল। তাঁর নাম অনিক দাশ। তিনি বান্দরবান জেলা পুলিশ লাইনে কর্মরত। বর্তমানে ছুটিতে রয়েছেন। আজ মঙ্গলবার নগরের খুলশী এলাকা থেকে তাঁদের আটক করে খুলশী থানা-পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল হক চৌধুরী রাতে প্রথম আলোকে বলেন, বান্দরবানের এক পুলিশ কনস্টেবল ও চার সহযোগীকে চোরাই মোটরসাইকেল বিক্রির সময় আটক করা হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, চোরাই মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানের সময় চক্রের এক সদস্যকে আটক করা হয়। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কনস্টেবলসহ বাকিদের আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, চক্রটির সঙ্গে ওই পুলিশ সদস্যের সম্পৃক্ততা রয়েছে।


