National
বান্দরবানে হোটেল–মোটেলে শতভাগ বুকিং, করোনা মহামারির পর সর্বোচ্চ পর্যটক
দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটিতে পর্যটকের ভিড়ে মুখর হয়ে উঠেছে বান্দরবান। জেলা শহর ও বিভিন্ন উপজেলার হোটেল–মোটেল ও রিসোর্টের সব কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। প্রশাসন ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন,
লেখক প্রতিনিধি81K বার পড়া

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটিতে পর্যটকের ভিড়ে মুখর হয়ে উঠেছে বান্দরবান। জেলা শহর ও বিভিন্ন উপজেলার হোটেল–মোটেল ও রিসোর্টের সব কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। প্রশাসন ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, করোনাভাইরাসের মহামারির পর এবারই প্রথম বান্দরবানের আবাসিক হোটেল–মোটেলগুলোয় শতভাগ বুকিং হয়েছে।
আজ মঙ্গলবার সকাল থেকেই পর্যটনকেন্দ্রগুলোয় পর্যটকদের ব্যাপক আনাগোনা দেখা গেছে। সকাল ১০টার দিকে জেলা শহরের মেঘলা ও নীলাচল পর্যটনকেন্দ্র এবং চাঁদের গাড়ির স্টেশনে গিয়ে দেখা যায়, ঢাকা, চট্টগ্রাম, রংপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকদের ভিড়।


