National
ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে
ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ নতুন ‘কর্ডলাইন’ বা বিকল্প পথ নির্মাণের উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। প্রস্তাবিত এই রেলপথের পুরোটাই হবে উড়াল (এলিভেটেড)। এটি বাস্তবায়ন হলে ঢাকা থেকে চট্টগ্রামের রে
লেখক শর্টস90K বার পড়া

ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ নতুন ‘কর্ডলাইন’ বা বিকল্প পথ নির্মাণের উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। প্রস্তাবিত এই রেলপথের পুরোটাই হবে উড়াল (এলিভেটেড)। এটি বাস্তবায়ন হলে ঢাকা থেকে চট্টগ্রামের রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার এবং যাতায়াতের সময় কমবে দেড় থেকে দুই ঘণ্টা। সম্পূর্ণ উড়াল রেলপথ হলে প্রায় ৩২২ একর জমি সাশ্রয় হবে। রেলপথের নকশাগত সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার।



