National
আইনজীবী হওয়ার সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করা হচ্ছে
আইন পেশায় প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার সিদ্ধান্ত নিয়েছে আইনজীবীদের নিয়ন্ত্রক ও তদারকি সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল। ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর করতে চায় তারা।
লেখক নিজস্ব প্রতিবেদক101K বার পড়া

আইন পেশায় প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার সিদ্ধান্ত নিয়েছে আইনজীবীদের নিয়ন্ত্রক ও তদারকি সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল। ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর করতে চায় তারা।
৩৫ বছরের পর আইনজীবী হওয়ার পথ বন্ধে এই উদ্যোগের কথা আজ মঙ্গলবার এক অনুষ্ঠানে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘কেউ মনে করেন, অবসরের পর একটা ওকালতির লাইসেন্স নিয়ে শেষ জীবনে ওকালতি করে খাই।…ওই পথ বন্ধের জন্য একটা উদ্যোগ নিতে আমরা বলেছি। যাঁরা আইনজীবী হবেন, ৩৫ বছর পর গিয়ে আইনজীবী হওয়ার পথ বন্ধ। অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে। আমরা এমন একটা জায়গায় আনতে চাচ্ছি।’



