National
রাজউক উত্তরা মডেল কলেজে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক কর্মশালা
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে নিরাপদে সড়ক পারাপার, ফুটপাত ও জেব্রাক্রসিংয়ের ব্যবহার এবং গণপরিবহনে যাত্র
লেখক নিজস্ব প্রতিবেদক142K বার পড়া

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে নিরাপদে সড়ক পারাপার, ফুটপাত ও জেব্রাক্রসিংয়ের ব্যবহার এবং গণপরিবহনে যাত্রীদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে আজ মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা বিভাগীয় কার্যালয়ের অধীন ঢাকা মেট্রো-৩ সার্কেল এ কর্মশালার আয়োজন করে।



