National
আম্মারের ফেসবুক পোস্টের প্রতিবাদে রাকসু ভবনে রবীন্দ্রনাথের পোস্টার সাঁটালেন ছাত্রদল নেতা
রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মারের ফেসবুক পোস্টকে অবমাননাকর উল্লেখ করে এর প্রতিবাদে পোস্টার সাঁটিয়েছেন শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল
লেখক প্রতিনিধি156K বার পড়া

রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মারের ফেসবুক পোস্টকে অবমাননাকর উল্লেখ করে এর প্রতিবাদে পোস্টার সাঁটিয়েছেন শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাফি। গতকাল সোমবার বিকেলে রাকসু ভবনের নিচতলায় অনুসারীদের নিয়ে তিনি পোস্টার সাঁটান।
পোস্টারে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবির নিচে লেখা আছে, ‘স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান।’ ছাত্রদল নেতা কাফি রাকসু নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেলের সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী ছিলেন। তিনি তিন হাজার ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন। সেই ভোটারদের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি এ পোস্টার সাঁটিয়েছেন বলে দাবি করেছেন।



