National
চুয়েটের অবরুদ্ধ উপাচার্য বললেন—‘বুকে ব্যথা’, দুই চিকিৎসক যা জানালেন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনে অবরুদ্ধ হয়ে থাকা উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম জানিয়েছেন, তিনি বুকে ব্যথা অনুভব করেছেন। তাই চিকিৎসকের সঙ্গে দেখা করতে চান তিনি, যেতে চান হাসপা
লেখক সংবাদদাতা189K বার পড়া
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনে অবরুদ্ধ হয়ে থাকা উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম জানিয়েছেন, তিনি বুকে ব্যথা অনুভব করেছেন। তাই চিকিৎসকের সঙ্গে দেখা করতে চান তিনি, যেতে চান হাসপাতালে।
আজ মঙ্গলবার বেলা একটার দিকে চুয়েটের উপাচার্য ভবনে সাংবাদিকদের এ কথা বলেন উপাচার্য। গতকাল সোমবার দুপুর ১২টার পর চুয়েটের উপাচার্যকে ভেতরে রেখে ভবনের ফটকে তালা দেন শিক্ষার্থীরা। উপাচার্য ভবনের পানি, বিদ্যুৎ-সংযোগও বিচ্ছিন্ন করে দেন তাঁরা। এতে ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন চুয়েট উপাচার্যসহ অন্তত ১১ জন।



