চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেছে। গতকাল সোমবার রাত আটটার দিকে উপজেলার চন্দ্রঘোনা থানার দোভাষী বাজারে এ ঘটনা ঘটে। পরে এটিকে ওই বাজারের দোকানিরা উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।
স্থানীয় সূত্র জানায়, যে দোকান থেকে অজগরটি উদ্ধার করা হয়েছে এর নাম সন্ধ্যা জুয়েলার্স। এ বাজারের পাশেই সংরক্ষিত বনাঞ্চল রয়েছে। প্রায়ই সেখান থেকে অজগর বাজারে আসে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল অজগরটিকে দেখার পর কৌশলে সেটিকে নিচে নামিয়ে আনেন দোকানিরা। এ ঘটনার ভিডিও ধারণ করে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।