National
সোনার দোকানের শোকেসে ঝুলছিল ১৪ ফুট লম্বা অজগর, এরপর যা ঘটল
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেছে। গতকাল সোমবার রাত আটটার দিকে উপজেলার চন্দ্রঘোনা থানার দোভাষী বাজারে এ ঘটনা ঘটে। পরে এটিকে ওই বাজারের দোকানিরা উদ্ধার করে
লেখক প্রতিনিধি58K বার পড়া

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেছে। গতকাল সোমবার রাত আটটার দিকে উপজেলার চন্দ্রঘোনা থানার দোভাষী বাজারে এ ঘটনা ঘটে। পরে এটিকে ওই বাজারের দোকানিরা উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।
স্থানীয় সূত্র জানায়, যে দোকান থেকে অজগরটি উদ্ধার করা হয়েছে এর নাম সন্ধ্যা জুয়েলার্স। এ বাজারের পাশেই সংরক্ষিত বনাঞ্চল রয়েছে। প্রায়ই সেখান থেকে অজগর বাজারে আসে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল অজগরটিকে দেখার পর কৌশলে সেটিকে নিচে নামিয়ে আনেন দোকানিরা। এ ঘটনার ভিডিও ধারণ করে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।



