National
চকবাজারে আগুন: ২৪ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি, ধোঁয়া বের হচ্ছে
পুরান ঢাকার চকবাজারের মুনসুর খান প্লাজায় অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টা পেরোলেও আগুন পুরোপুরি নেভানো যায়নি। ভবনটি থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। আশপাশের মার্কেট বন্ধ রাখা হয়েছে।
লেখক নিজস্ব প্রতিবেদক62K বার পড়া

পুরান ঢাকার চকবাজারের মুনসুর খান প্লাজায় অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টা পেরোলেও আগুন পুরোপুরি নেভানো যায়নি। ভবনটি থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। আশপাশের মার্কেট বন্ধ রাখা হয়েছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে তারা প্রথম আগুন লাগার খবর পায়। আজ মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। গুদামগুলোর মালামাল সরিয়ে তাতে পানি ঢালছে তারা।



