National
ফোনে সহকর্মীদের সঙ্গে স্ত্রীর কথা বলা নিয়ে সন্দেহ, হত্যার পর ভারতে পালাতে গিয়ে গ্রেপ্তার
সহকর্মীদের সঙ্গে স্ত্রীর মুঠোফোনে কথা বলা নিয়ে সন্দেহ করতেন মজনু রাজা। এ নিয়ে স্ত্রী বীথি আক্তারের সঙ্গে প্রায়ই দাম্পত্য কলহ হতো তাঁর। সেই বিরোধের জের ধরে গত ১২ আগস্ট রাতে বীথিকে ধাক্কা দিয়ে খাটে ফেলে গামছা পেঁচিয়ে শ্বাস
লেখক নিজস্ব প্রতিবেদক90K বার পড়া

সহকর্মীদের সঙ্গে স্ত্রীর মুঠোফোনে কথা বলা নিয়ে সন্দেহ করতেন মজনু রাজা। এ নিয়ে স্ত্রী বীথি আক্তারের সঙ্গে প্রায়ই দাম্পত্য কলহ হতো তাঁর। সেই বিরোধের জের ধরে গত ১২ আগস্ট রাতে বীথিকে ধাক্কা দিয়ে খাটে ফেলে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন মজনু।
হত্যাকাণ্ডের পর প্রায় দুই মাস আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি মজনুর। ভারতে পালানোর চেষ্টাকালে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তিনি হত্যাকাণ্ডে দোষ স্বীকার করে গতকাল সোমবার আদালতে জবানবন্দি দিয়েছেন।



