National
কমিউনিটিভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবায় নতুন প্রকল্প করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটিভিত্তিক নতুন প্রকল্প প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। প্রাথমিকভাবে ২০টি উপজেলায় পরীক্ষামূলকভাবে এ প্রকল্প বাস্
লেখক নিজস্ব প্রতিবেদক37K বার পড়া
মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটিভিত্তিক নতুন প্রকল্প প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। প্রাথমিকভাবে ২০টি উপজেলায় পরীক্ষামূলকভাবে এ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ পর্যালোচনা করে পর্যায়ক্রমে সারা দেশে এ সেবা সম্প্রসারণের লক্ষ্য রয়েছে।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে আজ মঙ্গলবার বাংলা একাডেমিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। ‘কমিউনিটি মেন্টাল হেলথ: আ পাথওয়ে টু ইনক্লুসিভ সোশ্যাল ওয়েলফেয়ার’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে আঁচল ফাউন্ডেশনসহ চারটি বেসরকারি সংগঠন।



