National
দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তায় থাকবেন প্রায় ১০ হাজার বিজিবি সদস্য
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রায় ১০ হাজার সদস্য মোতায়েন থাকবেন।
লেখক বাসস113K বার পড়া

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রায় ১০ হাজার সদস্য মোতায়েন থাকবেন।
বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান গতকাল সোমবার বাসসকে এই তথ্য জানিয়েছেন।
লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ বলেন, পরিকল্পনা অনুযায়ী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবেন।



