National
প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠন করা হবে: আইনমন্ত্রী
নানা ধরনের হয়রানির শিকার প্রবাসীরা হটলাইনে ফোন করে সরকারের কাছ থেকে প্রাথমিক আইনি সহায়তা নিতে পারবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
লেখক নিজস্ব প্রতিবেদক39K বার পড়া

নানা ধরনের হয়রানির শিকার প্রবাসীরা হটলাইনে ফোন করে সরকারের কাছ থেকে প্রাথমিক আইনি সহায়তা নিতে পারবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আইনমন্ত্রী বলেন, প্রবাসীদের আইনি সমস্যা সমাধানে বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভাগীয় পর্যায়ে এসব আদালত চালুর বিষয়টি প্রক্রিয়াধীন।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে অভিবাসনবিষয়ক বেসরকারি সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের (রামরু) ৩০ বছর পূর্তি উদ্যাপন ও ‘সোনার মানুষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন।



