National
১৩ কোটি টাকার সেতুতে উঠতে হয় কাঠের সিঁড়ি বেয়ে
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার গজালিয়া এলাকায় ঈদগাঁও নদের ওপর ৫ বছর আগে নির্মিত হয় ৯০ মিটার দৈর্ঘ্য ও ১৩ মিটার প্রস্থের একটি সেতু। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করলেও সংযোগ
লেখক নিজস্ব প্রতিবেদক114K বার পড়া
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার গজালিয়া এলাকায় ঈদগাঁও নদের ওপর ৫ বছর আগে নির্মিত হয় ৯০ মিটার দৈর্ঘ্য ও ১৩ মিটার প্রস্থের একটি সেতু। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করলেও সংযোগ সড়ক নির্মাণ না করায় এটি মানুষের কোনো কাজে আসছে না।
সেতু ব্যবহার করতে না পারায় আশপাশের তিনটি ইউনিয়ন ঈদগড়, বাইশারী ও গর্জনিয়ার লাখো মানুষের চরম দুর্ভোগ পোহাচ্ছে। জরুরি কাজে যাতায়াতের ক্ষেত্রে লোকজনকে দীর্ঘপথ পাড়ি দিয়ে ঈদগাঁও- ঈদগড়-বাইশারী সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। ওই সড়কে রয়েছে নিরাপত্তার ঘাটতিও। পাহাড় ও বনাঞ্চলের ভেতরে দিয়ে নির্মিত ১৭ কিলোমিটারের ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে দিনের বেলায় বনদস্যুদের উৎপাত লেগে থাকে। প্রায় সময় যাত্রীবাহী যানবাহন জিম্মি করে লোকজনকে অপহরণ করে গভীর বনে নিয়ে মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটে। বনদস্যুদের গুলিতে হতাহতের ঘটনাও অনেক। এ কারণে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত এ সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।



