National
কন্যাশিশু দিবসের অনুষ্ঠানে এল বাল্যবিবাহের খবর, কনের বাবাকে জরিমানা
উপজেলা পরিষদের হলরুমে চলছিল জাতীয় কন্যাশিশু দিবস নিয়ে আলোচনা। এর মধ্যেই খবর আসে, সপ্তম শ্রেণিপড়ুয়া এক ছাত্রীর বিয়ের আয়োজন চলছে। দ্রুত অনুষ্ঠান শেষ করে সেই বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সেখানে গিয়ে তিনি জা
লেখক নিজস্ব প্রতিবেদক54K বার পড়া

উপজেলা পরিষদের হলরুমে চলছিল জাতীয় কন্যাশিশু দিবস নিয়ে আলোচনা। এর মধ্যেই খবর আসে, সপ্তম শ্রেণিপড়ুয়া এক ছাত্রীর বিয়ের আয়োজন চলছে। দ্রুত অনুষ্ঠান শেষ করে সেই বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, গতকাল রোববার রাতেই ভুয়া জন্মনিবন্ধন সনদ দিয়ে বিয়ের নিবন্ধন করা হয়েছে। এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে।
ওই অবস্থায় কনের বাবাকে ৪ হাজার টাকা জরিমানা এবং ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত স্বামীর ঘরে মেয়েকে পাঠানো হবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।



