National
মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, ‘স্বীকারোক্তি’র ভিডিও ভাইরালের পর আটক
ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে গত শনিবার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের কথা স্বীকার করতে দেখা যায় ব্যাটারিচালিত অটোরিকশার এক চালককে। পরে অভিযান চালিয়ে ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যা
লেখক প্রতিনিধি138K বার পড়া

ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে গত শনিবার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের কথা স্বীকার করতে দেখা যায় ব্যাটারিচালিত অটোরিকশার এক চালককে। পরে অভিযান চালিয়ে ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি দল।
গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার একটি এলাকা থেকে ইকরামুল হক (৩৭) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তাঁর বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালবাগ উত্তরপাড়ায়। আজ সোমবার বিকেল সাড়ে চারটায় এসআরবি-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



