National
মোহাম্মদপুরে পরিত্যক্ত ভ্যানিটি ব্যাগে ছিল ৯টি ককটেল
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় পরিত্যক্ত একটি ভ্যানিটি ব্যাগ থেকে নয়টি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-২ (এসআরবি-২)। পরে বোমা নিষ্ক্রিয়করণ দল ককটেলগুলো উদ্ধার করে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে
লেখক নিজস্ব প্রতিবেদক65K বার পড়া

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় পরিত্যক্ত একটি ভ্যানিটি ব্যাগ থেকে নয়টি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-২ (এসআরবি-২)। পরে বোমা নিষ্ক্রিয়করণ দল ককটেলগুলো উদ্ধার করে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে নিষ্ক্রিয় করে।
আজ সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা উদ্যান এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালায় এসআরবি-২-এর একটি দল। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি ভ্যানিটি ব্যাগে রাখা ককটেলগুলো শনাক্ত করা হয়।
এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে নিরাপদে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যায়। সেখানে যথাযথ প্রক্রিয়ায় সেগুলো নিষ্ক্রিয় করা হয়।



