National
এআই-রোবোটিকসের যুগেও বড় বড় দলের নেতারা মেয়েদের বিয়ের বয়স কমানোর যুক্তি দিচ্ছেন: ববি হাজ্জাজ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিকসের এই যুগেও দেশের বড় বড় রাজনৈতিক দলের নেতারা দিনরাত মেয়েদের বিয়ের আইনি বয়সসীমা কতটা কমিয়ে আনা যায়, তা নিয়ে যুক্তি দেখাচ্ছেন বলে উল্লেখ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জ
লেখক নিজস্ব প্রতিবেদক40K বার পড়া

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিকসের এই যুগেও দেশের বড় বড় রাজনৈতিক দলের নেতারা দিনরাত মেয়েদের বিয়ের আইনি বয়সসীমা কতটা কমিয়ে আনা যায়, তা নিয়ে যুক্তি দেখাচ্ছেন বলে উল্লেখ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
আজ সোমবার রাজধানীর বনানীর শেরাটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ কথা বলেন। কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) ও ইউনিসেফের যৌথ উদ্যোগে বাস্তবায়িত ‘হার স্কিলস, হার ফিউচার’ শীর্ষক প্রকল্পের সমাপনী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



