National
আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের ছাদে বসছে ৩০০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের ভবনের ছাদে ৩০০ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হচ্ছে। এ লক্ষ্যে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই পিএলসি (ডেসকো), আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর এ
লেখক নিজস্ব প্রতিবেদক176K বার পড়া

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের ভবনের ছাদে ৩০০ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হচ্ছে। এ লক্ষ্যে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই পিএলসি (ডেসকো), আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর এবং ফাইবার অ্যাট হোমের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সই হয়েছে।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের সম্মেলনকক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডেসকো।



