National
মোটরসাইকেলের ধাক্কায় ঝোপে পড়ে ছিলেন তিন দিন, দুর্গন্ধের পর লাশ উদ্ধার
বাড়ির সামনের সড়ক পার হচ্ছিলেন গৃহবধূ রোজিনা আক্তার। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে ঝোপে পড়ে যান তিনি। এরপর কেটে যায় তিন দিন। স্বজনেরা খুঁজেও তাঁর সন্ধান পাননি। অবশেষে আজ সোমবার সকালে ওই ঝোপ থেকে দুর্গন্ধ
লেখক প্রতিনিধি157K বার পড়া

বাড়ির সামনের সড়ক পার হচ্ছিলেন গৃহবধূ রোজিনা আক্তার। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে ঝোপে পড়ে যান তিনি। এরপর কেটে যায় তিন দিন। স্বজনেরা খুঁজেও তাঁর সন্ধান পাননি। অবশেষে আজ সোমবার সকালে ওই ঝোপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে পাওয়া যায় ওই নারীর মরদেহ। এ ঘটনায় মোটরসাইকেলচালক এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দক্ষিণ দত্তেরচর গ্রামে। নিহত গৃহবধূর রোজিনা আক্তার (৩০)। ওই গ্রামের ওয়াজেদ আলীর মেয়ে। তাঁর স্বামী ইয়াকুব আলী পেশায় কৃষক। গ্রেপ্তার যুবকের নাম মো. সোহান (২০)। তিনি উপজেলার বাট্টাজোড় এলাকার নূর আলমের ছেলে।



