National
বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে পাবে: হাসনাত আবদুল্লাহ
সরকার যদি বিধবা কার্ড দেয়, তাহলে সংসদ সদস্যের (এমপি) বউ সবার আগে সেই কার্ড পাবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
লেখক প্রতিনিধি125K বার পড়া

সরকার যদি বিধবা কার্ড দেয়, তাহলে সংসদ সদস্যের (এমপি) বউ সবার আগে সেই কার্ড পাবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ এ কথা বলেন। জাতীয় ছাত্রশক্তির নারায়ণগঞ্জ জেলা শাখা এ সংবর্ধনার আয়োজন করে।
সংবর্ধনা অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘কিছুদিন আগে একটি নিয়োগপ্রক্রিয়ার মতো করে সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে এমপির ছেলেও সারের ডিলার হয়েছে, মেয়েও পেয়েছে, শ্যালিকাও পেয়েছে।’



