National
খামারির কাছ থেকে ৭ পুলিশের টাকা ছিনতাই, অভিযোগ তদন্তের নির্দেশ আদালতের
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আবদুর রহিম ওরফে রনি নামের এক ব্যক্তির কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে নির্যাতন ও মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে রায়পুর থানার সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
লেখক এ বি এম রিপন145K বার পড়া

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আবদুর রহিম ওরফে রনি নামের এক ব্যক্তির কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে নির্যাতন ও মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে রায়পুর থানার সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
এ ঘটনায় আবদুর রহিমের স্ত্রীর করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনের বিরুদ্ধে বাদী নারাজি দেওয়ার পর গতকাল রোববার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ রেজাউল হক এ আদেশ দেন।



