National
আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনায় কটিয়াদীতে মিশ্র প্রতিক্রিয়া, জামায়াতের বিক্ষোভ
বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনায় তাঁর নিজ এলাকা কিশোরগঞ্জের কটিয়াদীতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কয়েক মাস আগে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া এই
লেখক নিজস্ব প্রতিবেদক92K বার পড়া

বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনায় তাঁর নিজ এলাকা কিশোরগঞ্জের কটিয়াদীতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কয়েক মাস আগে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া এই নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন তাঁর সমর্থকসহ দলটির নেতা–কর্মীরা। অন্যদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনি প্রক্রিয়ায় বিচারের কথা বলেছেন বিএনপিসহ অন্য দলের নেতারা।
গতকাল শুক্রবার রাতে আখতারুজ্জামানের নিজ এলাকা কটিয়াদীর গচিহাটা বাজারে বিক্ষোভ মিছিল করেন জামায়াতে ইসলামীর নেতা–কর্মীরা। রাত সাড়ে আটটার দিকে সহশ্রাম–ধূলদিয়া ও চান্দপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মিছিলটি বের হয়। এ সময় আখতারুজ্জামানের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।
