National
এক উঠানে সকাল পর্যন্ত রাখা হয় চার খাটিয়া, পরে পারিবারিক কবরস্থানে দাফন
উঠানজুড়ে মানুষের জমায়েত। মাঝখানে পাশাপাশি রাখা চারটি খাটিয়া। একটিতে শুয়ে আছেন মা, পাশেরটিতে তাঁর ছেলে। অন্য দুটিতে ওই বৃদ্ধার নাতনি ও নাতনির শিশুসন্তান। খাটিয়াগুলোর চারপাশে তখনো থামছে না স্বজনদের কান্না আর প্রতিবেশীদের দ
লেখক প্রতিনিধি168K বার পড়া

উঠানজুড়ে মানুষের জমায়েত। মাঝখানে পাশাপাশি রাখা চারটি খাটিয়া। একটিতে শুয়ে আছেন মা, পাশেরটিতে তাঁর ছেলে। অন্য দুটিতে ওই বৃদ্ধার নাতনি ও নাতনির শিশুসন্তান। খাটিয়াগুলোর চারপাশে তখনো থামছে না স্বজনদের কান্না আর প্রতিবেশীদের দীর্ঘশ্বাস। আগের দিনও এই উঠানে চারজন হাসি-আনন্দে সময় কাটিয়েছে। আর এক দিনের ব্যবধানে সেখানে চলছে শেষবিদায়ের প্রস্তুতি।
আজ শনিবার সকালে জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর ভাটিপাড়া গ্রামের এই দৃশ্য দেখে শোকে স্তব্ধ হয়ে পড়েন স্বজন, প্রতিবেশী ও এলাকার বাসিন্দারা।
