National
বন্য প্রাণীর গায়ে কেন মাইক্রোচিপ বসাতে চায় বন বিভাগ
দুর্বল ব্যবস্থাপনা, অপর্যাপ্ত নজরদারি ও অরক্ষিত সীমানাদেয়ালের সুযোগে গাজীপুর সাফারি পার্ক থেকে কয়েক দফায় বন্য প্রাণী পাচারের ঘটনা ঘটেছে। এবার পার্ক থেকে পাচার ঠেকাতে বন্য প্রাণীর গায়ে মাইক্রোচিপ বসাতে চায় বন বিভাগ। এ ছাড়
লেখক মোস্তফা ইউসুফ157K বার পড়া

দুর্বল ব্যবস্থাপনা, অপর্যাপ্ত নজরদারি ও অরক্ষিত সীমানাদেয়ালের সুযোগে গাজীপুর সাফারি পার্ক থেকে কয়েক দফায় বন্য প্রাণী পাচারের ঘটনা ঘটেছে। এবার পার্ক থেকে পাচার ঠেকাতে বন্য প্রাণীর গায়ে মাইক্রোচিপ বসাতে চায় বন বিভাগ। এ ছাড়া পাচার হয়ে যাওয়া বন্য প্রাণী শনাক্তে সব বন্য প্রাণীর ডিএনএ প্রোফাইলিংও করতে চায় পার্ক কর্তৃপক্ষ।
বন্য প্রাণীর ডিএনএ প্রোফাইলিং হলো কোনো নির্দিষ্ট প্রাণীর জেনেটিক ছাপ (জিনগত পরিচয়) সংগ্রহ করে রাখা, যাতে পরে প্রয়োজনে সেই প্রাণীটিকে বা তার সঙ্গে রক্তের সম্পর্কযুক্ত অন্য কোনো প্রাণীকে বৈজ্ঞানিকভাবে শনাক্ত করা যায়, অনেকটা মানুষের ক্ষেত্রে ফরেনসিক ডিএনএ টেস্টের মতো।
