National
কাভা খেয়ে, কাদা মেখে ফিজিতে
প্রিয় পাঠক, প্রথম আলোয় নিয়মিত প্রকাশিত হচ্ছে আপনাদের লেখা। আপনিও পাঠান। গল্প-কবিতা নয়, বাস্তব অভিজ্ঞতা। আপনার নিজের জীবনের বা চোখে দেখা সত্যিকারের গল্প; আনন্দ বা সফলতায় ভরা কিংবা মানবিক, ইতিবাচক বা অভাবনীয় সব ঘটনা। শব্দস
লেখক মহুয়া রউফ132K বার পড়া
প্রিয় পাঠক, প্রথম আলোয় নিয়মিত প্রকাশিত হচ্ছে আপনাদের লেখা। আপনিও পাঠান। গল্প-কবিতা নয়, বাস্তব অভিজ্ঞতা। আপনার নিজের জীবনের বা চোখে দেখা সত্যিকারের গল্প; আনন্দ বা সফলতায় ভরা কিংবা মানবিক, ইতিবাচক বা অভাবনীয় সব ঘটনা। শব্দসংখ্যা সর্বোচ্চ ৬০০। দেশে থাকুন কি বিদেশে; নাম, ঠিকানা, ফোন নম্বরসহ পাঠিয়ে দিন এই ঠিকানায়: readers@prothomalo.com
নাদি শহরের নিউ টাউনে খরচ কমাতে ১৬ জনের ডরমিটরিতে উঠেছিলাম। গিয়ে দেখি, ইন্টারনেট নেই। ব্যস, ভোগান্তির শুরু এখান থেকেই। সন্ধ্যায় অবশ্য এখানে গানের আসর বসে। দুজন গিটার বাজায়। ডরমিটরির দায়িত্বে থাকা ছেলেটির নাম বিল। বিল বড় গামলায় কাভা বানায়, যা এখানকার ঐতিহ্যবাহী পানীয়। গান আর কাভা—দুইয়ে মিলে ইন্টারনেটের ভোগান্তির দুঃখটা ভুলিয়ে দেয় ওরা আমাকে।
