National
২০০১ থেকে ২০০৬ সালের মতো দুর্নীতির মহোৎসব শুরু হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যে দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতির মহোৎসব আবার শুরু হয়েছে। এখন সবার পকেট ভর্তি হয়ে গেছে। তাই এখনই সীমান্তে পাহারা বসাতে
লেখক প্রতিনিধি48K বার পড়া
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যে দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতির মহোৎসব আবার শুরু হয়েছে। এখন সবার পকেট ভর্তি হয়ে গেছে। তাই এখনই সীমান্তে পাহারা বসাতে হবে। যাতে আওয়ামী লীগ পালিয়ে গেলেও একটা দুর্নীতিবাজও পালাতে না পারে।’
গতকাল শুক্রবার রাত নয়টার দিকে চট্টগ্রামের সাতকানিয়ায় এক মতবিনিময় সভায় উপস্থিতি হয়ে তিনি এ কথা বলেন। উপজেলার কেরানীহাটে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নাগরিকদের নিয়ে এ সভা হয়। তিনি এ সভার প্রধান অতিথি ছিলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশের ক্ষমতা থাকবে এনসিপির হাতে। বিএনপির হাতে থাকবে না, জামায়াতের হাতেও যাবে না।’
