National
পূজা বন্ধের হুমকি নয়, মণ্ডপের স্থান পরিবর্তনের দাবিতে মিছিলটি ২০২৪ সালের
প্রথম আলো ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি পূজা বন্ধের হুমকির মিছিল নয়। এটি ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বরের। ওই দিন ঢাকার উত্তরায় ঈদগাহ মাঠে দুর্গাপূজার আয়োজন না করে পূজামণ্ডপ সরিয়ে নেওয়ার দাবিতে স্থানীয় বাসিন্দারা মিছিল করেছিলে
লেখক নিজস্ব প্রতিবেদক125K বার পড়া

প্রথম আলো ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি পূজা বন্ধের হুমকির মিছিল নয়। এটি ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বরের। ওই দিন ঢাকার উত্তরায় ঈদগাহ মাঠে দুর্গাপূজার আয়োজন না করে পূজামণ্ডপ সরিয়ে নেওয়ার দাবিতে স্থানীয় বাসিন্দারা মিছিল করেছিলেন।
‘১৩ নম্বরের মাঠে, পূজা হতে দেব না’, ‘ঈদগাহের মাঠে, পূজা হতে দেব না’, ‘মানি না, মানব না’ ইত্যাদি স্লোগানে একদল মানুষের মিছিলের ২৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
