National
নোয়াখালীতে পিকআপে চড়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ কিশোরকে আটক করে পুলিশে দিল ছাত্রদল
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পিকআপ নিয়ে মিছিল করার অভিযোগে ৯ কিশোরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় ছাত্রদলের নেতা–কর্মীরা। আটকের সময় তাঁদের মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার রাত সাড়ে
লেখক নিজস্ব প্রতিবেদক137K বার পড়া

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পিকআপ নিয়ে মিছিল করার অভিযোগে ৯ কিশোরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় ছাত্রদলের নেতা–কর্মীরা। আটকের সময় তাঁদের মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার সেবারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আটক কিশোরদের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চৌমুহনী এলাকা থেকে একটি খালি পিকআপ ফেনী-নোয়াখালী মহাসড়ক দিয়ে সেবারহাটের দিকে যাচ্ছিল। পিকআপটি সেনবাগ স্টেডিয়ামের সামনে পৌঁছালে একদল তরুণ সেটির গতিরোধ করেন। তাঁরা সেবারহাট এলাকায় যাওয়ার কথা বলে পিকআপে ওঠেন। পরে চলন্ত পিকআপে তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন।
