National
পুনর্বাসন ছাড়া হরিজনদের উচ্ছেদ না করার দাবি ১০৮ নাগরিকের
বিকল্প আবাসন ও পুনর্বাসনের ব্যবস্থা না করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেনিয়ালস কোয়ার্টারে (সুইপার কলোনি) বসবাসরত পরিচ্ছন্নতাকর্মী ও হরিজন সম্প্রদায়ের পরিবারগুলোকে দেওয়া উচ্ছেদ নোটিশ অবিলম্বে স্থগ
লেখক নিজস্ব প্রতিবেদক56K বার পড়া

বিকল্প আবাসন ও পুনর্বাসনের ব্যবস্থা না করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেনিয়ালস কোয়ার্টারে (সুইপার কলোনি) বসবাসরত পরিচ্ছন্নতাকর্মী ও হরিজন সম্প্রদায়ের পরিবারগুলোকে দেওয়া উচ্ছেদ নোটিশ অবিলম্বে স্থগিতের দাবি জানিয়েছেন দেশের ১০৮ নাগরিক।
আজ এক যৌথ বিবৃতিতে নাগরিকেরা বলেন, ১৮৫৮ সালে হাসপাতাল প্রতিষ্ঠার সময় থেকেই প্রায় ১৬৮ বছর ধরে হরিজন সম্প্রদায়ের মানুষ এই কলোনিতে বাস করছেন এবং হাসপাতালের পরিচ্ছন্নতার কাজ চালিয়ে আসছেন। বর্তমানে সেখানে ৪টি মুসলিম পরিবারসহ মোট ৬০টি পরিবার রয়েছে। এসব পরিবারের ৪২ জন সন্তান বিভিন্ন স্কুল ও কলেজে পড়ছে। বাসিন্দাদের মধ্যে ৩১ জন সরকারি স্থায়ী কর্মী, ২৮ জন অবসরপ্রাপ্ত এবং ১৯ জন আউটসোর্সিং কর্মী।
