National
ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলের নামফলকে ‘শেখ মুজিবুর রহমান হল’ কবে ফিরবে, জানে না প্রশাসন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’লেখা নামফলক দুই দিন আগে সরিয়ে ফেলা হলেও এখনো সেখানে আগের ‘শেখ মুজিবুর রহমান হল’লেখা নামফলক স্থাপন করা হয়নি। এই নামফলক কবে বসানো হবে, সে বিষয়
লেখক প্রতিবেদক72K বার পড়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’লেখা নামফলক দুই দিন আগে সরিয়ে ফেলা হলেও এখনো সেখানে আগের ‘শেখ মুজিবুর রহমান হল’লেখা নামফলক স্থাপন করা হয়নি। এই নামফলক কবে বসানো হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানাতে পারেনি হল প্রশাসন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সিনেটে হলটির নাম পরিবর্তনের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে প্রশাসনিকভাবে হলটির আগের নামই বহাল রয়েছে। হল প্রশাসনও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পুরোনো নাম বহাল রাখার বিষয়ে একমত হয়েছে।
