National
ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত
ময়মনসিংহে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সোয়া একটার দিকে নগরীর আকুয়া বাইপাস এলাকার বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লেখক নিজস্ব প্রতিবেদক165K বার পড়া

ময়মনসিংহে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সোয়া একটার দিকে নগরীর আকুয়া বাইপাস এলাকার বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম সাতজন নিহত হওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।
বেলা তিনটার দিকে ওসি শিবিরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তিরা অটোরিকশার যাত্রী ছিলেন। তাঁদের নাম–পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁদের সঙ্গে থাকা মুঠোফোনসহ বিভিন্ন সূত্রের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা করা হবে।
