National
বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানির গায়ে পেট্রল ঢেলে আগুন দিলেন যুবক
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাকিতে সিগারেট না দেওয়ার জের ধরে দোকানির গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন সুমন মিয়া নামের এক যুবক। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে এ ঘটনা ঘ
লেখক প্রতিনিধি64K বার পড়া

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাকিতে সিগারেট না দেওয়ার জের ধরে দোকানির গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন সুমন মিয়া নামের এক যুবক। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আহত দোকানি ইব্রাহিম খলিল উপজেলার চেংজানা গ্রামের সুলতান উদ্দিনের ছেলে। গুরুতর অবস্থায় তাঁকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হয়েছে। চিকিৎসকের বরাতে পরিবারের সদস্যরা জানিয়েছেন, আগুনে খলিলের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে। অভিযুক্ত সুমন মিয়াও একই গ্রামে বাসিন্দা। তাঁকে আটক করেছে পুলিশ।
