National
চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনের রড–সিমেন্ট নিয়ে যাওয়ার চেষ্টা, এসআরবির হাতে আটক
কুমিল্লা নগরে একটি নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির চেষ্টার অভিযোগে মোমিন আহমেদ ভূঁইয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। চাঁদা না পেয়ে তিনি ভবনের রড, সিমেন্টসহ নির্মাণসামগ্রী ট্রাকে তুলে নিয়ে য
লেখক প্রতিনিধি76K বার পড়া

কুমিল্লা নগরে একটি নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির চেষ্টার অভিযোগে মোমিন আহমেদ ভূঁইয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। চাঁদা না পেয়ে তিনি ভবনের রড, সিমেন্টসহ নির্মাণসামগ্রী ট্রাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে নগরের ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোমিনকে আটক করে এসআরবি–১১। এ সময় নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসা ট্রাকটিও জব্দ করা হয়। আজ শুক্রবার সকালে এসআরবি–১১–এর সিপিসি–২–এর উপপরিচালক ও কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
