National
প্রকৃতির মাঝে দৌড়, সবুজ টিলার পথে ৪০০ মানুষ
ভোরের আলো তখনো ভালো করে ফোটেনি। শহরের সড়কে হালকা অন্ধকার। দু-একটি যানবাহন আলো জ্বেলে ছুটে যাচ্ছে। এর মধ্যেই শহরের বিভিন্ন দিক থেকে ছুটে আসছেন নানা বয়সী নারী-পুরুষ। কেউ তরুণ, কেউ বয়স্ক, সঙ্গে শিশু-কিশোরও। সবার গন্তব্য মৌল
লেখক নিজস্ব প্রতিবেদক126K বার পড়া
ভোরের আলো তখনো ভালো করে ফোটেনি। শহরের সড়কে হালকা অন্ধকার। দু-একটি যানবাহন আলো জ্বেলে ছুটে যাচ্ছে। এর মধ্যেই শহরের বিভিন্ন দিক থেকে ছুটে আসছেন নানা বয়সী নারী-পুরুষ। কেউ তরুণ, কেউ বয়স্ক, সঙ্গে শিশু-কিশোরও। সবার গন্তব্য মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান মিলনায়তন। তবে সেটিই তাঁদের শেষ গন্তব্য নয়—সেখান থেকেই শুরু হবে দৌড়।
আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে মিলনায়তন প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, আলোকসজ্জা আর মানুষের কোলাহলে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগের রাতেই অনেকে এসে পৌঁছেছেন। স্থানীয় অংশগ্রহণকারীরাও ভোরের অন্ধকার কাটার আগেই জড়ো হয়েছেন।
