National
‘আজকের দিনটা শুধু আমাদের এবং আমাদেরই’
শরতের ঝকঝকে রোদ গায়ে মেখে সকাল থেকেই শিক্ষার্থীরা সমবেত হচ্ছিল বরিশাল নগরের কীর্তনখোলা তীরের শিল্পকলা একাডেমি চত্বরে। কেউ সেলফি তুলছে, কেউ থ্রি–ডি গেমসে মেতেছে। কেউ আবার সহপাঠী-বন্ধুদের সঙ্গে আড্ডায় ব্যস্ত। সঙ্গে এসেছেন
লেখক নিজস্ব প্রতিবেদক196K বার পড়া

শরতের ঝকঝকে রোদ গায়ে মেখে সকাল থেকেই শিক্ষার্থীরা সমবেত হচ্ছিল বরিশাল নগরের কীর্তনখোলা তীরের শিল্পকলা একাডেমি চত্বরে। কেউ সেলফি তুলছে, কেউ থ্রি–ডি গেমসে মেতেছে। কেউ আবার সহপাঠী-বন্ধুদের সঙ্গে আড্ডায় ব্যস্ত। সঙ্গে এসেছেন অভিভাবকেরাও।
আজ শুক্রবার সকাল থেকেই উৎসবমুখর হয়ে ওঠে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। সকাল ১০টায় শুরু হয় ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’। তবে সকাল সাড়ে ৮টা থেকেই জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে কীর্তনখোলা তীরের এ প্রাঙ্গণ।
