National
৩৬ কোটি টাকায় নির্মাণ শেষে তালাবদ্ধ সুনামগঞ্জের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি
দুই বছরের নির্মাণকাজ শেষ হয়েছে পাঁচ বছরে। এরপর কেটে গেছে আরও প্রায় তিন বছর। ঝকঝকে সাদা ভবনগুলোর দেয়ালে কালচে রং ধরেছে, কোথাও ধসে পড়েছে পলেস্তারা। তালাবদ্ধ ভবনের ভেতরে জমেছে ধুলাবালু, বাসা বেঁধেছে পোকামাকড়। এগুলো বুঝিয়ে দ
লেখক খলিল রহমান97K বার পড়া
দুই বছরের নির্মাণকাজ শেষ হয়েছে পাঁচ বছরে। এরপর কেটে গেছে আরও প্রায় তিন বছর। ঝকঝকে সাদা ভবনগুলোর দেয়ালে কালচে রং ধরেছে, কোথাও ধসে পড়েছে পলেস্তারা। তালাবদ্ধ ভবনের ভেতরে জমেছে ধুলাবালু, বাসা বেঁধেছে পোকামাকড়। এগুলো বুঝিয়ে দেওয়ার মতো ‘কর্তৃপক্ষ’ মিলছে না। প্রায় ৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রতিষ্ঠান কবে চালু হবে, এটি নিশ্চিত করে বলারও যেন কেউ নেই।
এই অবস্থা সুনামগঞ্জ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি)। অথচ হাওরের জেলা সুনামগঞ্জে স্বাস্থ্যশিক্ষার প্রসার ও কর্মসংস্থান সৃষ্টিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন অনেকে।
