National
ঢাকায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি, কিছু রাস্তায় জমেছে পানি
রাজধানীতে আজ শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা। থেমে থেমে বৃষ্টি ঝরছে।
লেখক নিজস্ব প্রতিবেদক147K বার পড়া

রাজধানীতে আজ শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা। থেমে থেমে বৃষ্টি ঝরছে।
সকাল থেকে থেমে থেমে হওয়া বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে পানি জমে গেছে। বিশেষ করে নগরীর গ্রিন রোড ও নিউমার্কেটের সামনের সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, প্রকৃতি থেকে এখন মৌসুমি বায়ুর চলে যাওয়ার সময়। এ অবস্থায় আবহাওয়া কিছুটা বিশৃঙ্খল। স্থানীয়ভাবে তৈরি হওয়া এমন মেঘে তাই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। রাজধানীতেও তেমনটাই ঘটেছে। আজ দেশের তিন বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে।
