National
বিক্রির আগের দিন মরে ভেসে উঠেছে ৪০ বিঘা খামারের মাছ, দেখে অসুস্থ খামারি
মৌলভীবাজারের জুড়ীতে প্রায় ৪০ বিঘা জমিতে গড়ে তোলা একটি মাছের খামারে বিভিন্ন জাতের মাছ মরে ভেসে উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে ধামাই চা-বাগানের হাতলিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে পড়েন খামারি। তাঁর দাব
লেখক প্রতিনিধি139K বার পড়া

মৌলভীবাজারের জুড়ীতে প্রায় ৪০ বিঘা জমিতে গড়ে তোলা একটি মাছের খামারে বিভিন্ন জাতের মাছ মরে ভেসে উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে ধামাই চা-বাগানের হাতলিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে পড়েন খামারি। তাঁর দাবি, এতে তাঁর ৩৫ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কী কারণে মাছগুলো মারা গেছে, তা এখনো জানা যায়নি।
ক্ষতিগ্রস্ত খামারি ইলিয়াছ মিয়া (৫৫) কয়েক বছর ধরে ওই খামারে বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের মাছ চাষ করছেন। আজ শুক্রবার সকালে বড় আকারের মাছ ধরে বিক্রির কথা ছিল।
