National
ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গাছের সঙ্গে বাঁধল জনতা
ফরিদপুরের সদরপুরে এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে স্থানীয় জনতা আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখার পর পুলিশ গিয়ে উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সদরপুর উপজেলার একটি কওমি মাদ্রাসায় এ
লেখক নিজস্ব প্রতিবেদক32K বার পড়া

ফরিদপুরের সদরপুরে এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে স্থানীয় জনতা আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখার পর পুলিশ গিয়ে উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সদরপুর উপজেলার একটি কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে। ওই শিক্ষকের বিরুদ্ধে আজ শুক্রবার সকালে থানায় ধর্ষণের অভিযোগে মামলা হলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক মো. মাছুদের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়। সদরপুরের মাদ্রাসাটিতে তিনি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ভুক্তভোগী ছাত্র (১৩) ওই মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী।
