National
ফসলরক্ষার বাঁধ নির্মাণের সময় কৃষকদের ওপর হামলা, তিনজন আহত
ভোলার দৌলতখানে মেঘনা নদীর চরে আগাম সবজি চাষের জন্য জমির চারপাশে বাঁধ নির্মাণের সময় ভেকুচালক ও তিন শ্রমিককে মারধরের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এতে তিনজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মদনপুর ইউনিয়নের মাঝের
লেখক প্রতিনিধি147K বার পড়া

ভোলার দৌলতখানে মেঘনা নদীর চরে আগাম সবজি চাষের জন্য জমির চারপাশে বাঁধ নির্মাণের সময় ভেকুচালক ও তিন শ্রমিককে মারধরের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এতে তিনজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মদনপুর ইউনিয়নের মাঝের চরে এ ঘটনা ঘটে।
কৃষকদের অভিযোগ, স্থানীয় বাসিন্দা মোস্তফার ছেলে শাহিনের নেতৃত্বে কয়েকজন অন্য খননযন্ত্র (ভেকু) চালক আক্কাস আলী, তাঁর সহকারী মো. হাসান ও শ্রমিক মো. কামালকে মারধর করেন। আহত তিনজন স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। হামলার সময় খননযন্ত্রচালকের সহকারী প্রাণ বাঁচাতে প্রায় দুই মাইল দৌড়ে পালিয়ে যান।
