কার্টুনিস্ট আহসান হাবিবের কাছে প্রশ্ন ছিল, সবাই আপনাকে ‘বস’ ডাকে কেন? জবাবে তিনি বলেন, ‘সিরিয়াসলি বলে না এত। এটাকে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই।’ জনপ্রিয় কিশোর পত্রিকা কিশোর আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি।
অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু–কিশোরেরা অংশগ্রহণ করে। তাদের উদ্দেশে আহসান হাবিব বলেন, ‘তোমরা আসলে আসল বস। আমি বলব, তোমরা যখন বড় হবে, তোমরা আসল বস। আমরা সেই অপেক্ষায় থাকব।’
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে কিশোর আলোর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয়। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান, ‘স্বপ্ন হোক আকাশসমান’। জন্মদিনের আয়োজনে সহযোগী হিসেবে ছিল ফ্রেশ, সেভয় আইসক্রিম ও ডিবেট ফর ডেমোক্রেসি।