National
দুটি রাজনৈতিক দল একই বিষয়কে ভিন্নভাবে চিহ্নিত করেছে: অ্যাটর্নি জেনারেল
জামায়াত থেকে নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দলটি বহিষ্কার করলেও তিনি পদত্যাগ করেননি। বিপরীতে প্রধানমন্ত্রীর অবস্থানের কারণে বিএনপির একজন সংসদ সদস্য পদ হারিয়েছেন। একই যাত্রায় দুটি রাজনৈতিক দল একই বিষয়কে ভিন্নভাবে
লেখক নিজস্ব প্রতিবেদক91K বার পড়া

জামায়াত থেকে নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দলটি বহিষ্কার করলেও তিনি পদত্যাগ করেননি। বিপরীতে প্রধানমন্ত্রীর অবস্থানের কারণে বিএনপির একজন সংসদ সদস্য পদ হারিয়েছেন। একই যাত্রায় দুটি রাজনৈতিক দল একই বিষয়কে ভিন্নভাবে চিহ্নিত করেছে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় নাম আসা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি বৃহস্পতিবার পদত্যাগপত্র দিয়েছেন। এ নিয়ে বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ওই মন্তব্য করেন।
