National
চাহিদার তুলনায় যথেষ্ট এলপিজি আমদানি হয়েছে: লোয়াব
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। সংগঠনটি বলছে, চাহিদার তুলনায় দেশে যথেষ্ট
লেখক নিজস্ব প্রতিবেদক72K বার পড়া

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। সংগঠনটি বলছে, চাহিদার তুলনায় দেশে যথেষ্ট পরিমাণ এলপিজি আমদানি হয়েছে। ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার লোয়াবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত আগস্টে ১ লাখ ৫৮ হাজার মেট্রিক টন এবং সেপ্টেম্বরে ১ লাখ ৫৬ হাজার টন এলপিজি আমদানি করা হয়েছে। বাজার নজরদারি করতে গত ৩০ সেপ্টেম্বর জেলা প্রশাসকদের কঠোর নির্দেশ দিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
