National
দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে অগ্রাধিকারমূলক পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার: মাহদী আমিন
শিক্ষা খাতের গুণগত মানোন্নয়ন এবং আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক পরিকল্পনাগুলো কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
লেখক বাসস94K বার পড়া

বৃহস্পতিবার রাজধানীর বারিধারায় ব্রিটিশ হাইকমিশনে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ বিষয়ে কথা বলেন মাহদী আমিন। শিক্ষা খাতে বিশ্বব্যাংকের অর্থায়ন ও ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় পরিচালিত ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্পের প্রভাব ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।